২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতুড়িপেটায় ভ্যানচালক নিহত

গাজীপুরের টঙ্গীতে হাতুড়িপেটায় আহত হওয়ার দুদিন পর এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 06:48 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

সোমবার সাতাইশ এলাকায় এ পিটুনির পর অজয় চন্দ্র দাসকে (৩০) রাজধানীর উত্তরার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

অজয় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার রানা হিজল গ্রামের বুধু চন্দ্র দাসের ছেলে। তিনি সাতাইশ এলাকার জাহানারা বেগমের বাসায় ভাড়া থেকে ভ্যান চালাতেন।

টঙ্গী থানার এসআই মো. জহুর আলী জানান, সোমবার তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে একই এলাকার মানিক রাজবংশী (৩৮) হাতুড়ি দিয়ে পিটিয়ে অজয়কে গুরুতর আহত করেন।

এরপরই তাকে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মানিক রাজবংশীকে ওইদিনই এলাকাবাসী ধরে পুলিশে দিয়েছে।