২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুড়ী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি

মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি মঞ্জুরে আলম লালকে মঙ্গলবার রাতে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 05:44 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

দৈনিক যুগান্তরের জুড়ী উপজেলা প্রতিনিধি মঞ্জরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টা ২৩ মিনিটে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি ০১৭৫৩-১৮২৩৫৬ নম্বর থেকে তার মোবাইলে ফোন করে।

পরিচয় নিশ্চিত হওয়ার পর অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে। এক পর্যায়ে তাকে তুলে নিয়ে জবাই করে হত্যার হুমকি দিয়ে সংযোগ কেটে দেয়।

এর কিছুক্ষণ পরে আবার ফোন করে একই হুমকি দেয়, বলেন মঞ্জুর।

তিনি জানান, এ ঘটনার পর রাতেই তিনি জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৪০৬) করেন।

জুড়ী থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।