২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ছাত্রকে ছুরিকাঘাত

নারীঘটিত কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে আরেক ছাত্র। এ দুজনই ছাত্রলীগের দুটি পৃথক গ্রুপের সমর্থক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 05:00 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

আবাসিক শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জাবেদ ইন্ডাস্ট্রিয়াল ইজ্ঞিনিয়ারিং বিভাগের ছাত্র সোহাগকে ছুরিকাঘাত করেন।

আহত সোহাগকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর ছাত্রলীগের দুই গ্রুপের সমর্থকরা মুখোমুখি হলে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। পরে রাত ১টার দিকে একপক্ষ পিছু হটলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় জানান, এক ছাত্রীর সঙ্গে এ দুই ছাত্রের সম্পর্কের জেরে এ ঘটনা ঘটে।

উপাচার্য মহোদয় হল প্রভোস্ট, প্রক্টরিয়াল বডি এবং ঘটনায় জড়িতদের নিয়ে বসে আলোচনা করে বিষয়টির সমাধান করবেন।

তবে, ঘটনায় দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রক্টর।