বরিশাল পলিকেটনিকে ছাত্রকে কুপিয়ে জখম
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ছাত্রকে কুপিয়েছে প্রতিপক্ষের সদস্যরা।
বুধবার দুপুরে এ ঘটনার পর একটি মেসে অভিযান চালিয়ে পুলিশ আট জনকে আটক এবং দুইটি দা উদ্ধার করেছে।
আটকদের মধ্যে সাতজন হলেন ইনস্টিটিউটের ছাত্র ফয়সাল (২০), ফাহাদ (২০), আরিফ (১৯), রাসেল (১৯), রুবেল (১৯), মাহামুদ (২০) ও জুয়েল (২১)। এক জনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কম্পিউটার বিভাগের ২য় বর্ষের জাহিদুল ইসলামের সঙ্গে একই বিভাগের ৩য় বর্ষের ঈমনের বিরোধ চলছিল।
এর জেরে দুপুরে জাহিদুলের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে ঈমন ও তার সহযোগীরা।
খবর পেয়ে জাহিদুলের সহযোগীরা পাল্টা হামলার প্রস্তুতি নিয়ে পুলিশ উভয় গ্রুপকে ধাওয়া করে।
পরে ক্যাম্পাস সংলগ্ন ‘টু ইন টাওয়ার’ নামে একটি মেস থেকে দুইটি দাসহ আট জনকে আটক করা হয়।
