২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে জামায়াতের ৩ নেতাকর্মী আটক

নাশকতার আশঙ্কায় ঝালকাঠীতে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 01:45 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বুধবার ভোরে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঝালকাঠী পৌর জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল হাই, নলছিটি পৌর জামায়াত সেক্রেটারি মো. ফরিদ এবং রাজাপুর উপজেলার জামায়াতকর্মী হানিফ হাওলাদার ।

নিজ এলাকা থেকে এদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার পরিদর্শক শীল মনি চাকমা, নলছিটি থানার পরিদর্শক আবুল খায়ের এবং রাজাপুর খানার পরিদর্শক মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতার আশঙ্কায় এদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।