২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

গাজীপুরের বাইমাইল এলাকা থেকে এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 12:34 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

জয়দেবপুর থানার কোনাবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, বুধবার সকালে ওই এলাকায় ময়লার স্তুপ থেকে আনুমানিক ৪২ বছর বয়সী ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় জানা যায়নি।

উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সিটি কর্পোরেশনের ফেলানো ময়লার স্তুপে টোকাইরা বস্তাবন্দি লাশ দেখে এলাকাবাসীকে জানায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।