২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে সোয়া ২ কেজি সোনা উদ্ধার, আটক ১

যশোরের বেনাপোলের একটি সীমান্ত থেকে ২০টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 11:49 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গলবার রাতে পুটখালি সীমান্তের বটতলা বিজিপি পোস্ট এলাকা থেকে শাহ আলমকে আটক করা হয়। তিনি শার্শার পুটখালী ইউনিয়নের খলসি গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের বটতলায় বিজিবির টহলদল অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করে।

“ওই সময় বেনাপোল থেকে সাইকেল চালিয়ে পুটখালী সীমান্তে যাচ্ছিলেন শাহ আলম। তার দেহতল্লাশি করে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ২০০ ভরি বা প্রায় ২ দশমিক ৩৩ কেজি।”