২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে আট যুবকের বিরুদ্ধে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 08:58 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন বালিয়াটার আগাচান্ড গ্রামের গণেশের ছেলে রামকষা ও সরদার আলীর ছেলে আলম।

অপর ছয়জন হলেন হাতিবান্ধা টানাপাড়া এলাকার প্রান্ত, পলাশ, বিপুল, সুকুমার, বালিয়াটা এলাকার ইচা এবং অজ্ঞাত পরিচয় একজন।

এ ঘটনায় মেয়েটির পরিবার থানায় মৌখিক অভিযোগ করেছে।

সখীপুর থানার এসআই উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় মামার বাড়ি থেকে ফিরছিলেন উপজেলার বেরবাড়ি কালিবাড়ি এলাকার মানসিক প্রতিবন্ধী ওই কিশোরী।

পথে বেড়বাড়ি এলাকা থেকে ওই আট যুবক তাকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। রোববার রাতের কোনো এক সময় কালিবাড়ি মাঠে ফেলে রেখে যায় তাকে।

সোমবার সকালে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়।

এসআই উমর ফারুক জানান, মঙ্গলবার সকালে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়।

জেনারেল হাসপাতালের গাইনি পরামর্শক ডা. নাজমা খলিল জানান, প্রাথমিকভাবে ধর্ষিতার বড় ধরনের কোনো আঘাত পাওয়া যায়নি। আলামত সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন এলে বিস্তারিত বলা যাবে।