২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে এক কেজি সোনাসহ আটক ৪

হজরত শাহজালাল বিমানবন্দরে মঙ্গলবার এক কেজি সোনাসহ চারজনকে আটক হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 05:46 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

তারা হলেন- ওমর ফারুক (২০), ইমরান হোসেন (২৫), বাদশা মিয়া (৩২) ও ফজলুর রহমান (৩০)।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মালয়েশিয়া থেকে আসা এই চারজনকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আটক করে।

এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী সুপার মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি চালিয়ে এই চারজনের কাছে ১০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন এক কেজি।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

শাহজালাল বিমানবন্দরে গত কয়েকমাসে চোরাই সোনার বেশ কয়েকটি চালান ধরা পড়েছে।