২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 05:13 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

মঙ্গলবার দুপুরে শহরের গেইটপাড় এলাকায় ময়মনসিংহ থেকে তারাকান্দিগামী ফাইভ আপ ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী।

জামালপুর জিআরপি থানার এসআই জহুরুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সময় ওই নারী রেল লাইনের একপাশ থেকে অপর পাশে যাচ্ছিলেন বলে ধারণা করছে জিআরপি পুলিশ।