২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোসলে গিয়ে নিখোঁজ, ৩ দিন পর লাশ উদ্ধার

বরিশালে কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 04:19 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার বেলা ১১টার দিকে বটতলা এলাকায় মোসলেম উদ্দিন মোল্লার (৪০) ভাসমান লাশ উদ্ধার করেন স্বজনরা।

মৃত মোসলেম উদ্দিন নগরীর রূপতালী বটতলার বাসিন্দা। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা এলাকায়।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, গত শনিবার (১০ মে) বিকালে তার বাসার কাছে কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন।

তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশি চালালেও তাকে উদ্ধার করা যায়নি। সকালে ঘটনাস্থল ১০০ মিটার পশ্চিম থেকে তার লাশ ভেসে ওঠে।