২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় ২ অটোরিকশা আরোহীর মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 10:44 AM

Updated : 22 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার ভোর ৬টার দিকে মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারাকান্দা থানার ওসি আলী আহমেদ।  

নিহতরা হলেন- আল আমীন (২০) ও শফিকুল ইসলাম (২৫)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের ওসি জানান, ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চালক ও এক যাত্রী।