২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পলিথিনে মোড়া নবজাতিকার লাশ

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি ধানক্ষেত থেকে পলিথিনে মোড়া এক নবজাতিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 09:45 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার দুপুরে জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামে জব্বর সওদাঘর বাড়ির ধানক্ষেতে লাশটি পাওয়া যায়।

দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, ধানক্ষেতে পলিথিনে মোড়া নবজাতিকার মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ফেনী পৌরসভা কবরস্থানে বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করার সিদ্ধান্ত হয়।

অন্যকোথাও নবজাতিকাকে হত্যা করে নির্জন ওই স্থানে ফেলে যায় বলে ধারণা করছেন ওসি।