২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ব্যবসায়ী হত্যা: গ্রেপ্তার ৪

ঢাকার সাভারে ব্যবসায়ী আবুল কালাম আজাদকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 09:07 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের ছেলে এসএএম আসাদুজ্জামান বাদী হয়ে সাভার মডেল থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

রোববার রাতে সাভার পৌর এলাকার ঘোষপাড়া মহল্লায় ব্যবসায়ী আবুল কালাম আজাদকে (৫০) দুবৃত্তরা মাথা, ঘাড় ও পিঠে গুলি করে হত্যা করে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ মামলার এজাহারনামীয় চার জনকে গ্রেপ্তার করেছে।

এরা হলেন আবুল হোসেন (৬০), দুলাল খান (৪৫), হাকিম মেম্বার (৩৫) ও মো. জাহাঙ্গীর (৪০)। এরমধ্যে আবুল হোসেনকে হত্যাকাণ্ডের পরপরই স্বজনদের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এদিকে, সোমবার বিকালে আবুল কালাম আজাদের জানাজা শেষে স্বজনরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ প্রর্দশন করে।

তাদের অভিযোগ, পুলিশ এজাহারনামীয় আসামিদের পুলিশের প্রিজন ভ্যানে আদালতে না পাঠিয়ে বিশেষভাবে প্রাইভেটকার ভাড়া করে আদালতে পাঠিয়েছে।

পুলিশ অঅসামিদের পক্ষ নিচ্ছে বলেও তারা অভিযোগ করেন তারা।