২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নৈশকোচ নদীতে: আরো ২ মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সেতুর রেলিং ভেঙে  নৈশকোচ নদীতে পড়ে আহত আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 07:51 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও তারাড়ঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এ দুজনের তাদের মৃত্যু হয়।

এরা হলেন দুর্ঘটনা কবলিত নৈশকোচ বাবলু পরিবহনের সুপারভাইজার নুর আলম জীবন (৪০) এবং বাসের যাত্রী পঞ্চগড়ের কমলাপাড়া গ্রামের ওয়াজেদ মিয়ার স্ত্রী খাদিজা বেগম (২২)।

তারাগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত ৩২ জন যাত্রী চিকিৎসাধীন রয়েছেন।

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহজাহার আলী জানান, খাদিজা বেলা সাড়ে ৩টায় মারা যান। এছাড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ১৫ জন যাত্রী চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম জানান, বেলা পৌনে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুপারভাইজার নুর আলম। এই হাসপাতালে আরো ১৭ যাত্রী চিকিৎসাধীন রয়েছেন।

এদের মধ্যে চালকসহ ১০ জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

ঢাকা ছেড়ে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাবুল পরিবহন নামে একটি যাত্রবাহী কোচ রোববার রাত ৮টায় তারাগঞ্জের বারাতি সেতুর রেলিং ভেঙ্গে যমুনেশ্বরী নদীতে পড়ে যায়।আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর রেবেকা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।