ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই কিশোর নিহত
ফেনী শহরের নাজির রোড এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কিশোর নিহত হয়েছে।
সোমবার বিকালে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
এ সময় আনুমানিক ১২ ও ১৬ বছর বয়সী দুই অজ্ঞাত পরিচয় কিশোর চাকার নিচে কাটা পড়ে বলে জানান তিনি।
তাদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতদের নাম ও পরিচয় জানাতে না পারলেও তারা ছিন্নমূল কিশোর বলে জানিয়েছেন এসআই মেসবাহ।
