২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে খুন করেছেন বাবা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 02:34 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সকালে উপজেলার মিরালীপুর গ্রামে এ ঘটনায় নিহত হন ওই গ্রামের মো. মোস্তফার ছেলে তাজুল ইসলাম (৩০)।

ওসি মোস্তাফিজুর বলেন, তাজুল দীর্র্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী  কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব কারণে অতিষ্ট হয়ে কয়েকদিন আগে ছেলেকে পুলিশে দেন মোস্তফা।

রোববার জামিনে বেরিয়ে এসে বাবা ও পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দেয় তাজুল। এর জেরে সকাল ১০টার দিকে দা নিয়ে বাবাকে ধাওয়া করে সে। এক পর্যায়ে মোস্তফাকে দা দিয়ে কোপও দেয়।

পরে আত্মরক্ষার্থে দা কেড়ে নিয়ে ছেলেকে কুপিয়ে জখম করেন মোস্তাফা। এতে ঘটনাস্থলেই তাজুলের মৃত্যু হয়।