২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠ দিনে গড়াল চবিতে ছাত্রলীগের ধর্মঘট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধের ষষ্ঠ দিনেও শাটল ট্রেন ও শিক্ষক বাস চলেনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 02:15 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার কোন বিভাগে ক্লাস না হলেও কোন কোন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন চবি প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ।

এদিকে রোববার গভীর রাতে অবরোধকারী ছাত্রলীগের একাংশের সঙ্গে বৈঠক করেছেন চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ।

তবে বৈঠকে কোন সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, অবরোধকারীরা তাদের দাবিগুলো জানিয়েছে।

ছাত্রলীগনেতাদের মধ্যে ছিলেন চবি ছাত্রলীগের সভাপতি মামুনুল হক, সহ সভাপতি অমিত কুমার বসু প্রমুখ।

এছাড়া বিশ্ববিদ্যালয় রেজিস্টার মো. আলমগীর চৌধুরী সহ চার জন সহকারী প্রক্টরও সেখানে উপস্থিত ছিলেন।