২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে কভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কভার্ড ভ্যান ও অটোরিকশা সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 01:51 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার সকালে উপজেলার সরাতৈলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ (২০) উপজেলার ভৈরববাড়ি গ্রামের গফুর মিয়ার ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, অটোরিকশাটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে এলেঙ্গা যাচ্ছিল। পথে সরাতৈল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী ফরহাদের মৃত্যু হয়।

আহত অটোরিকশা চালক শাহ আলমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।