২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার ভারতকে ভয় পায়’

তিস্তা চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে চাপ প্রয়োগ করতে সরকার ভয় পায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 08:54 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার নীলফামারীতে এক সমাবেশে সৈয়দ আবু জাফর আহমেদ এ কথা বলেন।

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় না হওয়ায় সরকারের ‘নতজানু নীতিকে’ দায়ী করে তিনি বলেন, তারা মনে করে ভারত তাদের ক্ষমতায় বসিয়েছে। ভারতের বিরুদ্ধে কথা বললে তারা ক্ষমতা হারাতে পারে বলে মনে করে।’

তিনি আরো বলেন, জাতিসংঘ কনভেনশন এবং নদী চুক্তি অমান্য করে ভারত গায়ের জোরে তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার করে নিচ্ছে।

বিকালে নীলফামারী পৌর শিশুপার্কে ভারতের একতরফা পানি প্রত্যাহার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে সিপিবি-বাসদ আয়োজিত কৃষক-ক্ষেতমজুর সমাবেশে তিনি বক্তব্য রাখেন।  

সিপিবির নীলফামারী জেলা সভাপতি শ্রীদাম দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল হক মিলু, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসাইন, বাসদের রংপুর জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, গাইবান্ধা জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, সিপিবির পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক আশরাফুর আলম, সিপিবির নীলফামারী জেলা সাধারণ সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ।