চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে রাজমিস্ত্রী নিহত
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নগরীর আকবর শাহ এলাকার লতিফপুরে শনিবার রাত অথবা ভোরের কোনো সময়ে নিহত হন হেলাল মিয়া (৩৯)।
বরগুনা সদর উপজেলার বাসিন্দা হেলাল পরিবার নিয়ে লাতিফপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই নুরুল ইসলাম জানান, রাতের খাবারের পর বাসা থেকে রেললাইনের পাশে দোকানে যান হেলাল।
সকালে ট্রেনে কাটা পড়া তার লাশ পাওয়া যায়।
আকবর শাহ থানা পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
