২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ডাকাতের হামলায় আহত ১০

ভোলা সদরের একটি বাড়িতে ডাকাতের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ডাকাতরা ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 03:36 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

শনিবার রাতে ইলিশা ইউনিয়নের সদুর চর গ্রামে অনিল বেপারীর বাড়িতে এক ডাকাতি হয়।

আহতদের মধ্যে ছয় জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জান জানান, রাত ২টার দিকে ২০/২২ জনের একদল ডাকাত অনিল বেপারীর বাড়িতে হানা দেয়।

ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে অনিলের পরিবারের লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তারা।

সকালে পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভোলা সদর হাসপাতালে আহতদের দেখতে যায়।