২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচর থেকে এক তৈরি পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 04:14 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার সকালে শিবচরের কুতুবপুর ইউনিয়নে বাড়ির পাশের আম গাছে রুবেল ফরাজীর মৃতদেহ পাওয়া যায়।

রুবেল ওই ইউনিয়নের বড় কেশবপুর আজিমুদ্দিন হাজীরকান্দি গ্রামের আলেম ফরাজীর ছেলে। তিনি ঢাকার জুরাইনে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

শিবচর থানার ওসি ডি  এম বেলায়েত হোসেন মৃতের পরিবারকে উদ্ধৃত করে জানান, রুবেল এক মাস আগে ঢাকায় চাকরির জন্য যান। এরপর পরিবারের সবার সঙ্গে যোগাযোগও ছিল।  

শুক্রবার সকালে বাড়ির পাশের আম গাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেয়ে ঘটনাটি হত্যা না কি আত্মহত্যা তা পরিষ্কার হওয়া যাবে।

ওসি বলেন, থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।