বরিশালে ইয়াবাসহ আটক ১
বরিশালে দেড় হাজারেরও বেশি ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে আবুল হোসেন ওরফে সুমন হাওলাদারকে (৩০) আটক করে পুলিশ।
বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এআর মুকুল জানান, অটোরিক্সায় করে নগরীর নথুল্লাবাদ থেকে রূপাতলীর দিকে যাওয়ার পথে কলেজ চৌমাথা এলাকার চেক পোস্টে আবুল হোসেনকে তল্লাশি করা হলে এক হাজার আটশো পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, ইয়াবাগুলো বাকেরগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিলো বলে আবুল হোসেন পুলিশকে জানিয়েছে।
সুমন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূজা খোলা এলাকার বাসিন্দা।
