২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলনার লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ

খেলনা কিনে দেয়ার লোভ দেখিয়ে গোপালগঞ্জের এক শিশুসদনের দুই শিশুকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 07:26 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক রিনা রানী সাহা জানান, ডাক্তারি পরীক্ষায় শিশু দুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

শিশু দুটি কোটালীপাড়া উপজেলার ধারাবাসাইল হোমসের আবাসিক সদস্য।

টুঙ্গিপাড়া থানার এসআই ইকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবার দুপুরে তারা হোমসের বাইরে এলে অজ্ঞাত পরিচয় চার দুর্বৃত্ত আইসক্রিম ও খেলনা কিনে দেয়ার কথা বলে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামে তাদের নিয়ে যায়।

সেখানে শিশু দুটিকে ধর্ষণ করে তাদের ফেলে পালিয়ে যায় ধর্ষণকারীরা। পরে ওই দুই শিশুকে উদ্ধার করে টুঙ্গিপাড়া থানায় নেয় স্থানীয় ইয়াছিন শেখ।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে দুই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হয়।

এ ঘটনায় শিশুদের অভিভাবক মামলা করতে অস্বীকৃতি জানালে উদ্ধারকারী ইয়াছিন শেখ অজ্ঞাত পরিচয় চার জনকে আসামি করে থানায় একটি ধর্ষণের মামলা করেন।

ইয়াছিন শেখ বলেন, “ধর্ষণকারীদের চিনতে না পারায় মামলায় তাদের নাম উল্লেখ করা হয়নি।”