২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চান ইনু

কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীকে আবেদন করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 05:35 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

বৃহস্পতিবার বেলা ১১টায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনব্যাপী জাতীয়ভাবে পালিত রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্বোধন করতে গিয়ে তথ্যমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, “শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষের দাবি।

“কুষ্টিয়ার মানুষ হিসেবে দাবিটি বাস্তবায়নে সব রকম চেষ্টা করা হবে।”

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে আলোচনা সভা, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।