শাহজালালে সোনাসহ আটক ১
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এক কেজি সোনাসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
ফাইল ছবি
আটক মো. সানির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। তিনি ঢাকার পূর্ব রামপুরার বাসিন্দা করতেন।
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সানি মালয়েশিয়া থেকে দেশে আসেন।
বিমানবন্দরের গ্রিন সিগনাল এলাকা অতিক্রম করার সময় তাকে সন্দেহ হলে শুল্ক গোয়েন্দারা তল্লাসি চালায়। তখন সানির কোমর থেকে পাঁচটি সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন এক কেজি।
মোস্তাফিজ জানান, সানি গত এক বছরের ২৪ বার মালয়েশিয়ায় আসা-যাওয়া করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
