২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 01:26 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশে দায়িত্বরত সহকারী পুলিশ সুপার রাসেল শেখ জানান, বৃহস্পতিবার সকালে সাভারের রাজফুলবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জসিম উদ্দিন (২৬), আইয়ুব আলী (৫০) ও আনিছ শেখ (৫৫)। এরা তিনজনই মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এলাকার বাসিন্দা।।

সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর খবর পেয়ে ক্রেতা সেজে অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করি। তাদের দেয়া তথ্য অনুযায়ী অস্ত্রটি কেনার জন্য সকাল ১০টার দিকে রাজফুলবাড়িয়ার একটি বাড়িতে উপস্থিত হই। সেখানে দরদাম শেষে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা কার্যালয়ে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও তিনি জানান।