২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

নোয়াখালীর চাটখিলে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 01:06 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার দশ ঘড়িয়া বাজারের পশ্চিম পাশে চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন খালপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শুভচন্দ্র পুরী (২৫) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর গ্রামের মাখন পুরীর ছেলে।

চাটখিল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

লাশের পা ও গলায় গামছা বাধা ছিল বলে তিনি জানান।