২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন

নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন কুমার সরকারের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 09:25 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার চট্টগ্রাম গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ থেকে আইনজীবী চন্দনসহ নারায়ণগঞ্জে সাত খুনে জড়িতদের গ্রেপ্তারে দীর্ঘসূত্রতায় ক্ষোভও প্রকাশ করা হয়।

সমাবেশ থেকে দেশব্যাপী খুন-গুম-অপহরণ বন্ধের দাবি জানিয়ে মানুষের স্বাভাবিক জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান আইনজীবী নেতারা।

গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি অরুণ বিকাশ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সুস্বপন বিশ্বাস, জহির উদ্দিন মাহমুদ, মনিরুল আলম, হারাধন দে, মাহাবুবুল ইসলাম, সবুজ তালুকদার প্রমুখ।