২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরের দুর্ঘটনায় পথচারী নিহত

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে জিপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 09:00 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার সন্ধ্যায় সদরের সমাদ্দার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনায় মারা যান মাদারীপুরের হরিকুমারিয়া এলাকার আবদুল হাই হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৬)।

মাদারীপুর সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, রাস্তা পারাপারের সময় জিপটির ধাক্কায় ঘটনাস্থলেই সুমন নিহত হন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, বলেন ওসি।