২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ডাকাতের হামলায় শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে ডাকাতের হামলায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 05:51 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার ভোর রাতে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের লাল গুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ হোসেন (৪০) সদর উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এলাকার আলী আকবর মাঝির ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি মো. মাহাফুজুর রহমান জানান, ভোর রাতে ডাকাতের হামলায় লবণ বোঝাই ট্রলারের ২ শ্রমিক আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পথে সৈয়দ হোসেন মারা যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে চৌফদন্ডী ইউনিয়নের দক্ষিণ পাড়ার আবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেনকে (২২) আটক করে। সাদ্দামের স্বীকারোক্তি অনুসারে অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।