জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রলীগকর্মী বহিষ্কৃত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ কর্মীকে বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল সাংবাদিকদের জানান, গত ১ মে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে ছাত্রলীগের দুই নেতাকর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।
এছাড়া হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈকে সতর্ক করা হয়েছে বলে জানান দপ্তর সম্পাদক।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কে এম নুরনবী ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে ওইদিন নুরনবী ও সাদ্দামকে পিটিয়ে আহত করে বহিষ্কৃতরাসহ কয়েকজন।
