এবার গাজীপুরেও অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড
অপহরণ ঠেকাতে গাজীপুরেও অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড গঠন করা হয়েছে।
এর আগে ঢাকা মহানগর পুলিশে অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড গঠন করা হয়।
গাজীপুর পুলিশ সুপার মো. আব্দুল বাতেন জানান, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও গোলাম আজাদ খানসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো জানান, স্কোয়াডের ১১ সদস্যের মোবাইল ফোন নম্বর গাজীপুরের সব জায়গায় প্রচার করা হবে।
গাজীপুরে অপহরণের কোন ঘটনা ঘটলে সঞ্জিত কুমার রায়- ০১৭১৩৩৭৩৩৫৭ ও গোলাম আজাদ খানের ০১৭৬৯০৫৮১৭৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বলেও জানান তিনি।
