২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের হরতাল প্রত্যাহার, পরিবর্তে ধর্মঘট

শ্রমিক নেতা আব্দুল গাফফার বিশ্বাসকে হত্যার প্রতিবাদে ডাকা মঙ্গলবারের হরতাল প্রত্যাহার করেছে ঝিনাইদহ জেলা শ্রমিক ঐক্য পরিষদ। তবে, পরিবর্তে পরিবহন ধর্মঘট চলবে বলে নেতৃবৃন্দ জানান। 

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 10:05 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

সোমবার বিকালে এ হরতালের ঘোষণা দেন জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান হবু। সন্ধ্যায় নেতৃবৃন্দ এ প্রত্যাহারের ঘোষণা দেন।

বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জল বিশ্বাস ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান হবু জানান,  রাতে প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনার পর হরতাল প্রত্যাহার করা হয়, তবে ধর্মঘট চলবে। 

তারা জানান,  পরিবহন ধর্মঘটকালে বাস, মিনিবাস, ট্রাক, টেম্পু, নসিমনসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

সোমবার ভোরে শহরের আরাপপুরের উকিলপাড়ায় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাসকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়। 

তিনি জেলা বাস-মিনিবাস শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।