২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় নিহত ১

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কাটা ধান রাস্তার উপরে রাখতে গিয়ে ট্রাকের ধাক্কায় এক দিনমজুর নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 09:54 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

সোমবার রাত ৮টার দিকে উপজেলার জয়ডিহি বাসস্ট্যান্ডের কাছে খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা চরকুলিয়া গ্রামের ফনীভূষণ বিশ্বাসের ছেলে সেবা বিশ্বাস(২৪) মারা যান।

পুলিশ জানায়, এ ঘটনায় ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওসি জানান, সেবা মাঠ থেকে কেটে আনা ধান রাস্তার উপরে রাখছিল। এ সময় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক সেবাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।