২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সহিংসতার মামলায় রংপুরে গ্রেপ্তার ২

দশম সংসদ নির্বাচনে নাশকতা ও সহিংসতার মামলায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 08:23 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

সোমবার বিকালে উপজেলা সদর থেকে জামায়াতের সদস্য নজরুল ইসলাম ও মশিউর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি আকতারুজ্জামান প্রধান জানান, দীর্ঘদিন ধরে পলাতক নজরুল ইসলাম ও মশিউর রহমান সোমবার উপজেলা সদর থেকে গ্রামের বাড়ি মিঠিপুর ইউনিয়নের দুরামিঠিপুর যাচ্ছিলেন।

খবর পেয়ে বেলা ৩টার দিকে রাস্তা থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

তিনি আরও বলেন, গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি ভোটকেন্দ্র পোড়ানো, উপজেলা নির্বাচন অফিসে হামলা, সহিংতা ও নাশকতাসহ একাধিক মামলার আসামি তারা।