কিডনি কেটে শিশু হত্যা: ময়নাতদন্ত সম্পন্ন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কিডনি কেটে নেয়ার পর মৃত শিশু হারুনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ময়নাতদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জন) ডা. মো. ইমাম-আল-নাজিমুল হক বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু হারুনের দুটি কিডনি কেটে নেয়ায় তার মৃত্যু হয়েছে।
তিনি জানান, ময়নাতদন্ত শেষ করে প্রতিবেদন সোমবার সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
গত ২২ এপ্রিল বিকালে উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রাম থেকে শিশু হারুন নিখোঁজ হয়। ২৬ এপ্রিল সন্ধ্যায় গ্রামের ফইলার বিলের একটি ডোবার কচুরীপানার নিচ থেকে কিডনিবিহীন অবস্থায় হারুনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুটির চাচা আব্দুল মান্নান তিন জনের নামে সন্দেহজাজন আসামি দিয়ে মামলা করেন। ২৭ এপ্রিল রাতে আসমি খলিলকে গ্রেপ্তার করা হয়। ২মে ভোরে এ ঘটনার মূল পরিকল্পনাকারী জাহাঙ্গীর হোসেন চাদকে পুলিশ ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়।
