ফয়সল মোর্শেদের সাজা বাতিল বহাল
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের ছেলে ফয়সল মোর্শেদ খানের সাজা বাতিল করে দেয়া হাই কোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের আপিলের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ রোববার এ রায় দেয়। এর ফলে বহাল থাকলো সাজা বাতিল করে দেয়া হাই কোর্টের রায়।
আদালতে ফয়সলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার শফিক আহমেদ ও আহসানুল করিম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিল আল জলিল।
২০০৭ সালের ১০ ডিসেম্বর গুলশান থানায় দুদক মামলাটি দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, সম্পদের হিসাব বিবরণীতে ৬ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৫৯০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন ফয়সল মোর্শেদ।
