২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির প্রস্তাব অনুমোদন

সার্বিয়ার সঙ্গে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 07:43 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, “এ চুক্তি হলে দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা অব্যাহতি পাবেন এবং ট্রানজিটে সুবিধা পাবেন।”

কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা অনুর্ধ ৯০ দিনের জন্য এ সুবিধা পাবেন।

এ চুক্তির নির্দিষ্ট মেয়াদ নেই। তবে কোনো পক্ষ যদি এ চুক্তি প্রত্যাহার করতে চায় তাহলে নোটিস দিয়ে তা প্রত্যাহার করতে পারবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এ চুক্তি হলে দুই দেশের সম্পর্ক আরো জোরদার হবে এবং বিনিয়োগ ও সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত হবে, বলেন তিনি।