২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ৬ জন গ্রেপ্তার

নাশকতার আশংকায় চাঁপাইনবাবগঞ্জ সদরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 05:07 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত ম্যাজিষ্ট্রেট, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে এমন আশংকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত সদর ও শিবগঞ্জ উপজেলা থেকে জামায়াত-শিবিরের ২২ কর্মীকে গ্রেপ্তার করে এ টাস্কফোর্স।