২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়ি সদর উপজেলায় জিপ ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 02:46 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

সোমবার সকাল ১১টায় সিংগীণালা মগ পাড়া এলাকায় খাগড়াছড়ি-পানছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মইলা অং মারমা (৬০) ভাইবোনছড়া ইউনিয়নের তিন নম্বর প্রকল্প কুকিছড়া গ্রামের বাসিন্দা।

আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মিজানুর রহমান জানান, যাত্রীবাহী জিপটি (চাঁদের গাড়ি) ভাইবোনছড়া থেকে জেলা সদরে আসছিল। পথে সিংগীণালা মগ পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মইল অং মারমার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।