২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে পৃথক সংঘর্ষে আহত ৩

চট্টগ্রাম নগরীর দুটি এলাকায় পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 10:57 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

রোববার রাতে নগরীর দেওয়ানবাজার এলাকায় এ সংঘর্ষের সময় গুলিবিদ্ধ ইমন (২০)। তিনি চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আরো একজন আহত হলেও তার নাম জানা যায়নি।

এদিকে চন্দ্রনগর এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আহত হয় আনিস। 

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় একটি পক্ষ দেওয়ান বাজার এলাকায় ছিনতাই করার চেষ্টাকালে অন্যপক্ষ বাধা দেয়।

এর প্রতিশোধ নিতে ছিনতাইয়ের চেষ্টাকারী পক্ষটি রাতে আটটার দিকে অন্যপক্ষের ওপর হামলা চালায়। এসময় ইমন গুলিবিদ্ধ হয় এবং অন্য একজনকে কুপিয়ে আহত করে।

পুলিশ কর্মকর্তা রউফ বলেন, “এলাকায় আধিপত্যা বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। সে ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার রোববার এ ঘটনা ঘটে।”

অভিযুক্তদের ধরতে এলাকায় তল্লাশি চলছে বলে জানান তিনি।

বায়েজিদ থানার এসআই মো. সায়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বায়েজিদ থানাধীন চন্দ্রনগর এলাকায় স্থানীয় যুবলীগের কুদ্দুস গ্রুপ ও মেহেদী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে ছুরিকাঘাতে কুদ্দুস গ্রুপের সমর্থক আনিস (২০) আহত হয়।