মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে আটক ৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় চট্টগ্রামে ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার বিকালে নগরীর পাথরঘাটা এলাকার একটি বোর্ডিং থেকে তাদের আটক করা হয় বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
শরীয়তপুর জেলার বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা বাবুল বলেন, এরা সবাই শরীয়তপুর থেকে চট্টগ্রাম আসে। হাফিজ নামে এক দালাল তাদের নিয়ে আসে। সোমবার সকালে তাদের কক্সবাজার যাওয়ার কথা ছিল।
আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, তাদের এলাকার আরো কয়েকজন সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পর তারাও হাফিজ নামে এক দালালকে ধরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
মালয়েশিয়া পৌঁছে দিলে প্রত্যেকে হাফিজকে ১ লাখ ৬০ হাজার টাকা দিতেন বলে চুক্তিবদ্ধও হন বলে তারা জানান।
