২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে জাল নোটসহ আটক ২

সুনামগঞ্জ শহরে রোববার ৫০ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

এরা হলেন দোয়ারাবাজার উপজেলার ফরশ্বয়ীপুর গ্রামের প্রয়াত আলী নেওয়াজের ছেলে মো. আবুল কালাম (৫০) ও টেবলাই গ্রামের প্রয়াত সামছু মিয়ার ছেলে জজ মিয়া (৩৫)।

র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল নোমান জানান, দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসা চলছে।

দুপুরে গোপন সংবাদ পেয়ে র‌্যাব শহরের উকিলপাড়ার ঝুমুর ডিজিটাল স্টুডিওর সামনে থেকে ৫০ হাজার টাকাসহ দুজনকে আটক করে।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।