টাঙ্গাইলে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাক চালক নিহত
টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে বাসের সঙ্গে সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার আগবিক্রমহাটি এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে এ দুর্ঘটনায় মারা যান ট্রাক চালক মো. শাকিল(২২)।
মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, ধনবাড়ি থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যান।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএম/ডিডি/১৭০৪ ঘ.
