২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল উপনির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি ৪-৬ মে

আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের জন্য রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দলীয় ফরম বিতরণ করবে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 10:36 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যায় এ বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের জানান, ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ৪ মে থেকে ৬ মে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর‌্যন্ত ফরম বিতরণ ও জমা নেয়া হবে।

৮ মে বিকাল ৫টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

গত ৯ এপ্রিল আওয়ামী লীগ সংসদ সদস্য শওকত হোসেন হিরনের মৃত্যু হলে বরিশাল-৫ (সদর) আসনটি শূন্য হয়।

আগামী ১২ জুন ভোটের দিন রেখে ইতোমধ্যে উপ-নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন।