কীর্তনখোলা নদীতে অজ্ঞাত লাশ
বরিশালের কীর্তখোলা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বরিশাল মহানগর বন্দর থানার ওসি রেজাউল ইসলাম জানান, কীর্তনখোলা নদীর চর বাড়িয়ার দিক থেকে লাশটি ভেসে আসে। লাশটি পচে যাওয়ার চেহারা বিকৃত হয়ে গেছে।
“লাশের ধরন দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরে নদীতে ভাসছে এটি।”
লাশের পেট কাটা এবং শরীরের সঙ্গে ইট বাঁধা ছিল।
অন্য কোথাও হত্যার পর শরীরে ইট বেঁধে লাশটি নদীতে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করছেন ওসি।
