অপহরণ নয়, পাওনাদারের ভয়ে নাটক
পাওনাদারের হাত থেকে বাঁচার জন্য নিজে অপহরণ নাটক সাজান বলে জানিয়েছেন সিলেটের ক্ষুদ্র ব্যবসায়ী সাইফুর রহমান ওরফে শমসের।
শুক্রবার গাজীপুরের জয়দেবপুর থেকে আটক হওয়ার পর তিনি বিষয়টি পুলিশকে জানান।
শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়।
শমসের সিলেটের দক্ষিণ সুরমার রায়খাইল গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। শমসেরের ভাই রেজওয়ান আহমেদ ভাই নিখোঁজের ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তারা নিখোঁজ শমসেরের মোবাইল ট্র্যাকিং করে প্রথমে ফোনটি বন্ধ পায়।
নিখোঁজের প্রায় ১০ দিনের মাথায় মোবাইল ফোনের অবস্থান গাজীপুরে বলে নিশ্চিত হয় গোয়েন্দা পুলিশ।
শুক্রবার গাজীপুরের জয়দেবপুরের রাস্তা থেকে পুলিশ তাকে আটক করে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
