২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় চালক নিহত

চট্টগ্রাম নগরীর বন্দর থানার কাস্টমস ব্রিজ এলাকায় কভার্ডভ্যানের চাপায় অটোরিকশার এক চালক মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 03:02 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

শনিবার ভোর ৫টার দিকে দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক মো. দেলোয়ার হোসেন (২৫) চাঁদপুর জেলার কচুয়া থানার বাইছরা গ্রামের দুদু মিয়ার ছেলে।

দেলোয়ার নগরীর শুলকবহর পুরাতন ওয়াপদা অফিস এলাকার বাসিন্দা।

বন্দর থানার এসআই মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাস্টমস সেতুর নিচের সড়কে ভোরে একটি কভার্ডভ্যান দেলোয়ারের অটোরিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন দেলোয়ার।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৫টার দিকে দেলোয়ারকে হাসাপাতালে আনা হয়। সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

এসআই মোশাররফ জানান, কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।